মালদা

তিন রাজ্যের ভোটে বিজেপি বিজয়ী হওয়ায় বামনগোলার পাকুয়াহাটে বিজয় মিছিলে আনন্দ ও উল্লাসে মাতলো বিজেপি কর্মীরা

তিন রাজ্যের ভোটে বিজেপির ভালো ফল করেছে । বিজেপি জয়ী হওয়ায় রবিবারে বামনগোলা ব্লকের পাকুয়াহাটের বিভিন্ন এলাকায় গেড়ুয়া আবির নিয়ে আনন্দ ও উল্লাসে মাতলো বিজেপি কর্মীরা। রবিবার বিজেপির সমর্থকরা বিজেপি পার্টি অফিস থেকে শুরু করে পাকুয়াহাট পুরো বাজার পরিক্রমা করে বিজয় মিছিল করে। মিছিলে চলে গেড়ুয়া আবির খেলার পাশাপাশি বাজি ফাটিয়ে আনন্দ ও উল্লাস। 

        বামনগোলা ব্লকের বিজেপি সভাপতি অনাদি মণ্ডল বলেন, ত্রিপুরা তে শক্তিশালী বামফ্রন্ট কে সড়িয়েছি, এবার পশ্চিমবঙ্গকে জয় করবে বিজেপি বলে তারা দাবী করেন।